ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বই কেনার অনুমোদন

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 481

আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার।

এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৭৬ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৭৯০ টাকা। এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৩৬০টি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭ টাকা। ২৭টি লটে এই পাঠ্যপুস্তক পাওয়া যাবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৫৩৩ টাকা। ২০টি প্যাকেজে ৯৫টি লটে এই পাঠ্যপুস্তক পাওয়া যাবে।

এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে জন্য অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকসূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির) পুনঃদরপত্র আহ্বান করা ২৭টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২৮টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ পুনঃদরপত্র আহ্বান করা হলে ৪৬টি দরপত্র জমা পড়ে। এরমধ্যে ৪৩টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ২৮টি লটের বিপরীতে ২৭টি লটে সুপারিশ রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭টাকায় ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৩৬০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

প্রতিটি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয়েছে ৫০ টাকা ৫২ পয়সা। ২৮টি লটের মধ্যে ২৭টি লটের সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ক্রয়ের সুপারিশ করা হয়েছে। সুপারিশকরা দর সর্বমোট প্রাক্কলিত দর থেকে ১৮.৬৫ শতাংশ বেশি। ১টি লটের বিপরীতে যোগ্য কোনো দরদাতা প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (চতুর্থ ও পঞ্চম শ্রেণি) ২০টি প্যাকেজে ৯৫টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সব শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (চতুর্থ ও পঞ্চম শ্রেণি) ২০টি প্যাকেজে ৯৮টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৯৬টি দরপত্র জমা পড়ে। এরমধ্যে ১৭৯টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৯৮টি লটের বিপরীতে ৯৫টি লটে সুপারিশকরা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার৫৩৩ টাকায় ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয়েছে ৫২ টাকা ৩৯ পয়সা। সুপারিশ করা দর সর্বমোটপ্রাক্কলিত দর থেকে ১৪.১৩ শতাংশ বেশি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বই কেনার অনুমোদন

আপডেট সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪