ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক শারিকা নুর তাহেরা তুবা

কক্সবাজারের কুতুবদিয়ায় জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শারিকা নুর তাহেরা তুবা।

সম্প্রতি কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় যুক্তি, তথ্য-উপাত্ত উপস্থাপন, তাৎক্ষণিক বক্তব্য, বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও বাচনভঙ্গির দক্ষতার মাধ্যমে বিচারকদের নজর কাড়ে শারিকা নুর তাহেরা তুবা। পরে তাকে প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত করা হয়।

শারিকা নুর তাহেরা তুবা কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ রয়েছে। আন্তঃস্কুল পর্যায়ের এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিকের স্বীকৃতি পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

তুবা কৈয়ারবিল ইউনিয়নের আনু হাজীর পাড়া এলাকার মাস্টার শামশুল আলমের মেয়ে। তাঁর বাবা পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়ের এ অর্জনে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বিকাশে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুবার এ সাফল্য ভবিষ্যতে তাকে আরও ভালো করতে উৎসাহিত করবে।

শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের শুধু বিতর্কের দক্ষতাই বাড়ায় না, বরং সমসাময়িক বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ, যুক্তিনির্ভর চিন্তা ও সুন্দরভাবে মতামত প্রকাশের সক্ষমতা তৈরি করে। শারিকা নুর তাহেরা তুবার এ অর্জন কুতুবদিয়ার শিক্ষাঙ্গনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক শারিকা নুর তাহেরা তুবা

আপডেট সময় : ১০:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬