ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ফের অপহরণ : এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক গর্জনিয়ার পোয়াংগেরখিলে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক হাফিজ গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ই-জামিননামা

উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

উখিয়া কলেজে ২০২০–২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিদায় এবং বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ সৈয়দ আকবরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলা বিভাগের উদ্যোগে উখিয়া কলেজের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মং ছেন হেন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিদায়ী শিক্ষার্থী কাইয়ুম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অলক দাশ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, বাংলা বিভাগের প্রভাষক জেসমিন আখতার, প্রভাষক শহীদুল ইসলাম ও প্রভাষক দিলদার সামাদ খান ও অন্যান্য সেশনের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন,শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা আজ নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে। জীবনে সফল হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। তোমরা যেখানেই থাকো, উখিয়া কলেজের সুনাম ও নিজেদের পরিবারের মর্যাদা অক্ষুণ্ন রাখবে -এটাই আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ সৈয়দ আকবরের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা বলেন, বিদায় মানেই সম্পর্কের শেষ নয়; বরং এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীরা কর্মজীবন ও উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে পরিবার, প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহেদ হোছাইন মুবিন, মুহিম ও প্রমি বড়ুয়া। তারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজজীবনের স্মৃতিচারণ করেন।

পরে সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এবং বিদায়ী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সৈয়দ আকবরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ফের অপহরণ : এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি

উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১১:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬