ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি ২০২৬: কক্সবাজারে এগিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ টেকনাফে বিএমএসএফের কমিটি ঘোষণা, সভাপতি- টিপু, সম্পাদক- সানি গভীর নলকূপের পাইপ ছিটকে বিদ্যুতের তারে পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু, আহত ৩

এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও ছাত্রদের চেয়ে ভালো করেছে ছাত্রীরা। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। চলতি বছরের ফলাফলে ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের সংখ্যা ছিল ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ।

অন্যদিকে, ছাত্রদের পাসের হার ছিল ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ১৮ শতাংশীয় পয়েন্ট।

শুধু পাসের হারেই নয়, উত্তীর্ণ শিক্ষার্থীর মোট সংখ্যাতেও বড় ব্যবধান রয়েছে। ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।

অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্য তুলনামূলকভাবে বেশি।

গত বছরও একই চিত্র দেখা গিয়েছিল। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫, তিন সূচকেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে ছিল। ২০২৫ সালে সার্বিক পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

ছাত্র-ছাত্রীদের ফলাফলে পার্থক্যের পাশাপাশি এবার এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফলেও অবনতি হয়েছে। ২০২৬ সালে গড় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেলেও চলতি বছর এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিবেচনা করলেও পাসের হার কমেছে। চলতি বছর এসব বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে নয় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের সামনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে আগের পদ্ধতিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ফলাফল যাচাই ও ব্যক্তিগত ফল জানতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সরকারি ফল প্রকাশের পোর্টাল ব্যবহার করা যাবে।

সূত্র: এশিয়া পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী

এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা

আপডেট সময় : ০৩:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬