মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তানভীর ছিদ্দিকীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য, মহেশখালী প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা কবরস্থানে শহীদ তানভীরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহফুজুল হক।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয় দলটির। ওই আন্দোলনে চট্টগ্রাম বহদ্দারহাটে প্রাণ হারান মহেশখালী সন্তান তানভীর ছিদ্দিকী।
তাঁর এই ত্যাগকে শ্রদ্ধা জানাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ তাঁর কবরে উপস্থিত হন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের মাধ্যমে তাঁকে স্মরণ করেন।
নিজস্ব প্রতিবেদক: 

















