ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সমুদ্র সৈকতে সব প্যারাসেইলিং বন্ধ ঘোষণা যে কারণে রামুতে চালকের আসনেই টমটম চালকের মৃত্যু পেকুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি স্লুইসগেটের পাইপ (নাসি) কেটে বিক্রির অভিযোগ উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার উখিয়ায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযান, ১৪ মাসে আটক ১৬৬ জন সরকারি গণগ্রন্থাগারে প্রথমবারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা রামুতে ১০ হাজার মানুষের একমাত্র সড়ক জলাবদ্ধতায় অচল ট্রাক্টরের ধাক্কায় লোহাগাড়ায় প্রাণ গেল বৃদ্ধের পেকুয়ায় পাইপ বসাতে কাটা হয়েছিলো বেড়িবাঁধ, স্কেভেটর জব্দ লামায় রাবার শ্রমিক অপহরণ, স্বামীকে জীবিত ফেরত চেয়ে স্ত্রীর আকুতি দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ​রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার সাড়ে ২৫ মিলিয়ন ডলার অনুদান কূটনীতিক প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসু উদ্দিন মানিককে (২৮) গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

গ্রেফতার হওয়া শামসু উদ্দিন মানিক পালংখালীর ফারিরবিল এলাকার মৃত আহমদ উল্লার পুত্র।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ২৬ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার ৮ নং আসামী বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার টিটিএন-কে জানান, পালংখালীতে অনুষ্ঠিত হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের মিলনমেলায় ভিডিওচিত্রে তাঁকে দেখা গেছে এবং সে ওই মামলার ৮ নং এজাহারভুক্ত আসামী।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং মামলায় অভিযুক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র জানায়, উখিয়ার পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার ঘটনায়
গত ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।মামলাটি দায়ের করেন উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সমুদ্র সৈকতে সব প্যারাসেইলিং বন্ধ ঘোষণা যে কারণে

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬