ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় ফরিদের বিরুদ্ধে হত্যা মামলা

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০১:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 718

‎​কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে পর্যটক সৌভিক রায় (৩১)নিহতের ঘটনায় মামলা হয়েছে।
‎
‎রবিবার (২ আগষ্ট) নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক ফরিদকে প্রধান আসামী করে ৪/৫ জনকে অজ্ঞাত রেখে কক্সবাজার সদর মডেল থামায় হত্যা মামলা দায়ের করে।
‎
‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেলো শনিবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন দরিয়ানগর সমুদ্র সৈকত বিচ এলাকায় বেড়াতে যান সৌভিক রায়। সেখানে ‘সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর মালিক মো. ফরিদ (৪৫)-এর প্রলোভনে পড়ে অবৈধ প্যারাসেইলিং রাইডে ওঠেন তিনি।কিন্তু অপর্যাপ্ত ও দুর্বল ব্যবস্থাপনার কারণে মাঝ আকাশে হঠাৎ প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রের মাঝে পড়ে যান।

‎​এজাহারে আরো উল্লেখ করা হয় , ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধারকর্মী বা লাইফগার্ড না থাকায় সৌভিক রায়কে উদ্ধারে বিলম্ব হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার ভিডিও ফুটেজেও দুর্বল ব্যবস্থাপনা ও অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এদিকে পর্যটক নিহতের পর জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচ কর্মী এবং পৌরসভার সহযোগিতায় ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ে’র মালামাল জব্দসহ তাদের তৈরী করা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
‎
‎এ বিষয়ে জেলা প্রসাশক মো:আ: মান্নান জানান,জেলা প্রসাশন এই সব প্যারাসেইলিং এর অনুমোদন দেয়নি এবং ইতিমধ্যে মেরিন ড্রাইভের পাশে সব প্যারাসেইলিং বন্ধ করে দেওয়া হয়েছে।
‎
‎মামলাটি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় ফরিদের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০১:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬