ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ আগস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর ১০ বছরে ১৯টি দুর্ঘটনা শেষে মৃত্যু, লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের প্যারাসেইলিং বিকেএসপিতে মহেশখালীর ইয়াসেরের মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১ গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

  • সিয়াম সোহেল
  • আপডেট সময় : ১০:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 324

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ভাই লালু এবং কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ২৮ জুলাই রাত ৯টার দিকে থ্যাংখালী বাজার সংলগ্ন একটি মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী একজন রোহিঙ্গা বহনকারী, যিনি দাবি করেছেন যে মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি চালান তিনি নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।

তিনি ভিড়িওতে জানান থাইংখালী এলাকায় পৌঁছানোর পর রবিউল বশর ডাবলুর নেতৃত্বে তার ভাই লালু, আববুইয়া, মামুন ও মিস্ত্রি কালুসহ কয়েকজন মিলে তার কাছ থেকে ইয়াবার চালান ছিনিয়ে নেন। অভিযোগকারী দাবি করেন, চালানটিতে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন প্রকাশ মনু জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের কয়েকজনকে এলাকায় দেখা যাচ্ছে না। বিশেষ করে লালু আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় অভিযোগকারী রোহিঙ্গা বহনকারীর একটি ভিডিও বক্তব্য এবং সংশ্লিষ্ট কিছু অডিও-ভিডিও উপকরণ প্রতিবেদকের কাছে রয়েছে।

অভিযুক্ত রবিউল বশর ডাবলু, লালু, মামুন ও কালুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে লালু জানান,ইয়াবাগুলো ওসমান নামে একজনের তার সাথে যোগাযোগের কথা বলেন এছাড়া স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগের প্রস্তাব দেন।

এ বিষয়ে উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। বিষয়টি জেনে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হওয়া হবে।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান , সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও ছিনতাইয়ের অভিযোগ নতুন নয়। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ আগস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

আপডেট সময় : ১০:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬