ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন বরিষ ধরা মাঝে শান্তির বারি’: বর্ষা বন্দনা-১৪৩৩-এর সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন ছিলেন

সবসময়। মৃত্যুর আগেরদিন পর্যন্ত শুদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় উৎসাহ দিয়ে গেছেন সবাইকে। শনিবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠা ও সাংবাদিকতার লালন, সাংস্কৃতিক কর্মকান্ড ও পত্রিকা পরিচালনায় আতাহার ইকবাল ছিলেন অন্যতম স্বপ্নদ্রষ্টা। তাঁর লিখনীর কারণে পর্যটন নগরীতে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক এমআর মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, সাংবাদিক আতাহার ইকবাল একজন নির্ভীক ও পেশাজীবী সাংবাদিক ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের সকলের কাছে একজন প্রিয় মানুষ হয়েছিলেন। আমাদের সাথে জাতীয়তাবাদীর রাজনীতিও করেছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য বেদনার। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

প্রেসক্লাব সদস্য ও দৈনিক হিমছড়ি’র নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার এর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন-কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য সংস্কৃতিতে অবদানের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি’র সম্পাদক আলহাজ্ব হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মুর্শেদুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, বাংলাদেশ বেতার কক্সবাজার এর বার্তা প্রধান আজাদ মনসুর।

উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, ইউনিয়নের সদস্য দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম আজম খান, সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর, সাঈদ জালাল উদ্দীন, নুরুল আমিন হেলালী, প্রেসক্লাব সদস্য এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সিরাজদ্দৌলা হেলালী, আজকের দেশবিদেশ এর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, এসএ টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন, স্টার নিউজের কক্সবাজার প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিবসহ কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রয়াত আতাহার ইকবাল এর একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার বাবার কর্ম, তার চিন্তাবোধ ও তার সততার প্রতি যে সংগ্রাম ছিলো, সবকিছুকে আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করবেন। তাহলেই আমার বাবা চিরকাল বেঁচে থাকবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী

নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি

আপডেট সময় : ১১:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬