ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন বরিষ ধরা মাঝে শান্তির বারি’: বর্ষা বন্দনা-১৪৩৩-এর সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে প্রেরণ ২৩ মামলার আসামী সমিতি পাড়ার নুর কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সহজেই মিলছে সরকারি লাইসেন্স! রিজভির গরুর খামারে সাদা হচ্ছে ইয়াবার কালো টাকা সমুদ্রে ভেঁসে যাওয়া ছেলে জীবিত উদ্ধার হলেও খোঁজ মিলছে না বাবার এক সন্ধ্যায় রবীন্দ্রনাথ : মিশকাতুল মমতজা মুমুর একক পরিবেশনা লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল মাদক গ্রহণের প্রমাণ চুনতিতে গভীর রাতে বন্য হাতির তাণ্ডব ​টেকনাফ-উখিয়ার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন, ৫ দিনের কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার : ফখরুল পুলিশের কাজ মানুষের সেবা করা-ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী মোহাম্মদ আলমগীর (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা।

নিহতের ভাগিনা মোহাম্মদ রিদুয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে লোহাগাড়ার নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদর এলাকার নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আলমগীর।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আমি সরকারি কাজে ঢাকায় অবস্থান করছি। ঘটনাস্থলে এসআই রুহুল আমিনকে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগীর মৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

আপডেট সময় : ০১:১৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬