ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ার দরবেশহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১, বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ হয়ে উঠেছে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াই। ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশরীয়দের প্রশ্ন তোলার পর থেকেই বিষয়টি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

তবে এই বিতর্কে মিশরের পক্ষ নেননি সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতো তিনিও মনে করেন, আর্জেন্টিনার ম্যাচে রেফারিং ছিল স্বচ্ছ ও ন্যায্য।

আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ ব্যবধানে হারের পর ম্যাচটি নিয়ে নানা সমালোচনা সামনে এলেও ইয়াকিন সেসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সাধারণত মনে করি ম্যাচগুলো ন্যায্যই হয়। আজকাল ভিএআর এবং প্রযুক্তির সাহায্যে সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্জেন্টিনার খেলার ধরন বেশ কঠিন ও আগ্রাসী। তারা প্রতিটি ম্যাচেই তাদের চতুরতা ও কৌশল দেখায়। তারা প্রচণ্ড আবেগ ও জেদ নিয়ে খেলে, আর আপনি যদি মাঠে তাদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে না পারেন, তবে তাদের হারানো কঠিন। কিন্তু আমি বলবো না যে সেখানে খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে।’

রেফারিং নিয়ে ম্যাচ-পরবর্তী বিতর্ক প্রসঙ্গে সুইজারল্যান্ড কোচ আরও বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর কথা দিয়ে কিছু সমাধান করার চেষ্টা করা উচিত নয়। যা করার সুযোগ, তা খেলার ওই ৯০ মিনিটের মধ্যেই আসে। ম্যাচ শেষে অপমান বা কাদা ছোড়াছুড়ি করা একেবারেই অর্থহীন।’

সুত্র : দৈনিক যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ার দরবেশহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

আপডেট সময় : ০২:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬