ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে ফারুকের জামায়াত ছাড়ার ঘোষণা অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডালিমের মায়ের মৃত্যু : জানাজা বাদ এশা রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

মঙ্গলবার (৭ জুলাই) তিনি উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ ও দুর্যোগপ্রবণ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম রেজু খালও পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের অধিকাংশ জলাবদ্ধ এলাকার পানি অনেকটাই নেমে গেছে।

পরে ইউএনও জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করে স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার

উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬