ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২

উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

মঙ্গলবার (৭ জুলাই) তিনি উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ ও দুর্যোগপ্রবণ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম রেজু খালও পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের অধিকাংশ জলাবদ্ধ এলাকার পানি অনেকটাই নেমে গেছে।

পরে ইউএনও জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করে স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬