ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

মেসিকে সম্মান জানিয়ে আর্জেন্টিনাকে বিদায়ের স্বপ্ন কেপ ভার্দের

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের পথচলাটা যেন রূপকথার গল্প। স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন থাকা কঠিন গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। তবে তাদের স্বপ্ন এখানেই থেমে নেই। এবার লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আরও বড় এক ইতিহাস লেখা।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসিদের মুখোমুখি হবে কেপ ভার্দে। প্রায় পাঁচ লাখ মানুষের দেশটির ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু সেই ম্যাচকে ঘিরে ভয় বা চাপের কোনো ছাপ নেই দলটির শিবিরে। বরং আত্মবিশ্বাসে ভরপুর দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

তবে মাঠে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখলেও, লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেনি কেপ ভার্দে। ম্যাচের আগে দেশটির ফুটবল ফেডারেশন মেসির হাতে তুলে দেবে একটি বিশেষ স্মারক জার্সি। সেখানে থাকবে তার নাম এবং বিখ্যাত ১০ নম্বর।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আন্তর্জাতিক ফুটবলে ধীরে ধীরে নিজেদের পরিচিতি তৈরি করেছে কেপ ভার্দে। নিজেদের অভিষেক বিশ্বকাপেই শেষ বত্রিশে উঠে ইতোমধ্যেই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে তারা। তবে প্রেসিডেন্ট নেভেসের ভাষায়, তাদের যাত্রা এখানেই শেষ হওয়ার নয়।

রূপকথার এই যাত্রায় কেপ ভার্দে ইতোমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির প্রতি অগাধ শ্রদ্ধা রেখেও মাঠে জয়ের বিশ্বাসে অটল আফ্রিকার ‘ব্লু শার্কস’রা। এখন দেখার বিষয়, সেই আত্মবিশ্বাস নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না।

সূত্র: সমকাল
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

মেসিকে সম্মান জানিয়ে আর্জেন্টিনাকে বিদায়ের স্বপ্ন কেপ ভার্দের

আপডেট সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬