ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা রাজপথে রাজনৈতিক দল, সতর্কবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মারাকানা’র বেদনা থেকে ডালাসের মহাকাব্য: পৃথিবীর সবচেয়ে সুখী ফ্যানবেজ আর্জেন্টিনা পেকুয়ায় চলছে বন উজাড় করে গাছ পাচারের মহোৎসব অবশেষে এলেন মা, গ্যালারিতে বসে দেখলেন ছেলে ভোজিনহার ম্যাচ টেকনাফ উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্বে নতুন সমীকরণ: ক্লিন ইমেজের নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা সংসদে কক্সবাজারের উন্নয়নে এমপি কাজলের ৮ দাবি দশ দ্বীপের দেশ, এক বুক সাহস: বিশ্বকাপে কাবো ভার্দের রূপকথা রামুর আলোচিত দুই শিশু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি ১৯৮৬ সালের আজকের দিনেই ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

অস্ট্রিয়াকে হারানোর আনন্দের মাঝে আর্জেন্টিনার জন্য একটি দুশ্চিন্তার খবর এলো। সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি।

ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় রোমেরোকে। তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘চোটের গভীরতা এখনো জানি না। এটা এমন একটা সমস্যা যা আগে থেকেই ছিল।’

মঙ্গলবার বা বুধবারের মধ্যে পরীক্ষা করানো হবে রোমেরোকে। স্কালোনি বললেন, ‘আশা করি কিছু হয়নি। শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও যে আসবে সে ভালোই করবে। তবে সবাইকে পাওয়া সবসময়ই ভালো। এখনো কিছু জানি না, আগামীকাল বা পরশু পরীক্ষা হবে।’

টটেনহামের এই ডিফেন্ডার এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রথমবার হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচ মিস করেন তিনি। সোমবারের ম্যাচে একই হাঁটুতে আবার ব্যথা অনুভব করেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য।

তারা এটাও জানিয়েছে রোমেরোকে অন্তত এক ম্যাচের জন্য হারিয়েছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বিশ্রামে থাকবেন রোমেরো। কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করবেন তিনি।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে পাঁচটি গোল করেছেন মেসি। তার গোলেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। তবে রোমেরোর এই চোট দলের রক্ষণে বাড়তি চিন্তা তৈরি করেছে।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

আপডেট সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬