গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত নির্বাচনে হ্নীলা পালখালী কেন্দ্রে ধানের শীষের পক্ষে ভোট করায় স্থানীয় প্রতিপক্ষ শত্রুরা একজন রেমিটেন্স যোদ্ধা ও সফল ব্যবসায়ি কে মাদক ছিনতাইকারী সাজিয়ে সমাজ ও মানুষের কাছে প্রশ্নবৃদ্ধ করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন হ্নীলা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকার রশিদ আহমদের পুত্র কবির আহমদ ( প্রকাশ কালা পোয়া)।
তাহাকে উদ্দেশ্য করে প্রচারিত বিভিন্ন অনলাইনের সংবাদের বিষয়ে তাহার প্রতিবাদ ও ব্যাখ্যায় তিনি বলেছেন, গত ৪ জুন ভোর ৪ টার দিকে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের কিছু লোকজন নাফনদী থেকে ইয়াবার চালান উত্তোলন করে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় হ্নীলা মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে হ্নীলা হোয়াকিয়া পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে কবির আহমদ প্রকাশ কালাপোয়া ও জাদিমুড়া এলাকার নুর হোছনের ছেলে ফয়েজ ড্রাইভার প্রায় ২ লক্ষপিস ইয়াবা ট্যাবলেট লুটপাট করেছে বলে আমাকে জড়িয়ে যা প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়া, মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ভবিষ্যতে এরকম মিথ্যা অপপ্রচার করতে থাকলে আমি আদালতের আশ্রয় নিতে বাধ্য হব। তাই আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি, গত ৪ জুনের ঘটনায় আমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সম্পৃক্ততা নাই।
তিনি আরো বলেন, মুলত আমি ২০১৬ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় সৌদি আরব প্রবাসে থেকে কাজ করে টাকা আয় করতাম । পাশাপাশি আমরা ৭ ভাইয়ের মধ্যে ৫ ভাই বিভিন্ন সময়ে প্রবাসে সৌদিতে অবস্থান করতান। সে সুবাধে প্রতি মাসে আমার আয়ের সব টাকা বাড়িতে পৌঁছে দিতাম। যাতে অর্জিত হত বৈদেশিক রেমিট্যান্স। পাশাপাশি বিদেশ থেকে অর্জিত টাকা দিয়ে দেশে এসে দোকান, ডিলার ও জমি ব্যবসায় আত্মনিয়োগ করি। যে ব্যবসা থেকে-ও অনেক টাকা ইনকম করতে সক্ষম হয় এবং প্রতিবছর সরকার কে রেকর্ড সংখ্যক রাজস্ব দিচ্ছি।
কবির আহমদ আরো বলেন, বর্তমানে আমার মুদি ও কাপড়ের দোকান, জমি ব্যবসা, আজিক,প্রাণ, হক গ্রুফসহ ২ টি দোকান রয়েছে। পাশাপাশি সালামি দেওয়া আরো ৩ টি দোকান উপভাড়া দেওয়া আছে। যা থেকে প্রতিমাসে চাহিদার তুলনায় আমার আয় অনেক বেশি । তাই স্থানীয় জনগণ, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রশ্ন আল্লাহ আমাকে এত কিছু দেওয়ায় পরে-ও কেন আমাকে মাদক বা অবৈধভাবে আয় করতে হবে? আমি আইন শৃঙ্খলা বাহিনী , গণমাধ্যম কর্মীসহ সকল কে আমার বিরুদ্ধে উক্ত বিভ্রান্তিমূলক অপবাদ, মিথ্যা, বানোয়া ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্তি না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি হোয়াকিয়া পাড়ার ছেলে, শুধু আমি কেন রাতে ৪নং ওয়ার্ড থেকে গিয়ে ৩ নং ওয়ার্ড থেকে অস্ত্রের মুখে ইয়াবা ছিনতাই করার মত দোষ সাহস এখনো হ্নীলাতে কারো হয়নি বলে মনে করি, কারণ এলাকা ভিন্ন । যে ইয়াবা গুলো ছিনতাই হয়েছে প্রশাসন যথাযথ তদন্ত করলে আসল রহস্য বের হবে, কারা কোন স্থান হতে ইয়াবা গুলো ছিনতাই করেছে। গত নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে ভোট করায় আমার এলাকার কিছু শত্রুরা গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ভাবে নিউজ ছড়িয়ে দিয়েছে। শুধু তা নয় সংবাদে উল্লেখিত ছবি দেওয়া একটি দৃষ্টিনন্দন বাউন্ডারির গেইট টিও যদি আমার প্রমাণ করতে পারে সেই সাংবাদিকে আমি পুরস্কৃত করব । ভবিষ্যতে কোনো সংবাদ প্রচার করলে আমার সাথে যোগাযোগ করে যথাযথ বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করতে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় ভাবে মানহানি কর কোন সংবাদ প্রচার করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেগে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আমি আদালতে আইনগত আশ্রয় নিতে বাধ্য থাকিব।
প্রতিবাদ কারী
কবির আহমদ প্রকাশ কালাপোয়া
পিতা – রশিদ আহমদ, ৪নং ওয়ার্ড,
হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
বার্তা পরিবেশক 




















