ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া উপজেলা আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা খুটাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল,সম্পাদক রাসেলল খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন নজরুল ইসলাম ভারুয়াখালীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল কক্সবাজার থেকে খেলা দেখে উখিয়া ফেরা হলোনা আরফাতের কক্সবাজারে বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী- “নো ওয়েজবোর্ড ,নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে” রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১ এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

মাতারবাড়ী প্রকল্পে শত কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, হাইকোর্টে রিট

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক (পোর্ট এক্সেস রোড) নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও মূল্য নির্ধারণের নামে রাষ্ট্রের শত শত কোটি টাকার রাজস্ব ক্ষতির সুযোগ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন।

সোমবার (১৫ জুন) দায়ের করা রিটে মহেশখালী উপকূলীয় এলাকা থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং বালুর মূল্য নির্ধারণের সিদ্ধান্ত বাতিল চাওয়া হয়েছে। হাইকোর্ট রিটটি গ্রহণ করে আগামী ২১ জুন শুনানির দিন নির্ধারণ করেছেন।

রিটে বলা হয়েছে, সরকারি হিসেবে প্রতি ঘনফুট বালুর রয়্যালটি মূল্য ৬ টাকা ৯৪ পয়সা হলেও ড্রেজিং ব্যয়ের অজুহাতে ৪ টাকা ৫৭ পয়সা সমন্বয় দেখিয়ে কার্যত মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ টাকা ৩৭ পয়সা। এতে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তোকিউ-এমআইএল-জেভি’কে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এবং রাষ্ট্র বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

রিটকারীর দাবি, ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী উন্মুক্ত দরপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের সুযোগ দেওয়ার বিধান নেই। অথচ এই প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে এককভাবে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।

রিটে কক্সবাজারের জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ একাধিক পক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে আরও অভিযোগ করা হয়, বালু উত্তোলনের আগে কোনো পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) করা হয়নি। এতে মহেশখালীর উপকূলীয় জীববৈচিত্র্য, সামুদ্রিক পরিবেশ ও ভূপ্রকৃতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

আইনজীবী সোহানা শারমিন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব। অথচ এই প্রকল্পে আইন ও নীতিমালা উপেক্ষা করে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জনস্বার্থের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ায় আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বালুর প্রকৃত বাজারমূল্য ও সরকারের কাছে প্রদর্শিত মূল্যের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এর ফলে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত ও শুনানির দিকে এখন নজর সংশ্লিষ্ট মহলসহ স্থানীয় জনগণের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

মাতারবাড়ী প্রকল্পে শত কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৫:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬