কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে মোঃ আবির (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রবিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই এ র্ঘটনা ঘটে। নিখোঁজ আবির পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।
নিখোঁজ আবিরের বন্ধু ইমন জানায়,রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে রাজধানী ঢাকা থেকে বন্ধুদের একটি দলের সাথে কক্সবাজারে আসেন আবির। তারা শহরের সি ল্যান্ড গেস্ট হাউজে ওঠেন। মোট নয়জনের ওই দলটি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে সুগন্ধা বীচ পয়েন্টে সমুদ্রের পানিতে গোসল করতে নামে।
নিখোঁজ আবিরের সঙ্গীরা জানান, গোসলের একপর্যায়ে আবির একটি লাইফ টিউবে চড়ে ভাসছিলেন। কিন্তু হঠাৎ করেই সে টিউব থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে স্রোতের টানে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিজস্ব প্রতিবেদক 




















