ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে কৃষক দলের ত্রাণ বিতরণ সম্পন্ন, উপকৃত ২২০ পরিবার কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে নিহত পরিবারে পাশে সরওয়ার সাইদ মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ ২ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন শুক্রবার বিশ্ব সাপ দিবস আজ লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কক্সবাজারে জুলাই শহিদ দিবস পালিত জননেতা নুরুল আবছারের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন : আইসিইউতে স্থানান্তর বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম

কোরবানির গরু নিয়ে বাহারছড়াবাসীর ব্যতিক্রমী ক্যাটেল শো

কক্সবাজারে শত শত কোরবানির গরু নিয়ে ব্যতিক্রমী এক ক্যাটেল শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় শহরের বাহারছড়া গোলচত্বর মাঠ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহারছড়ায় গিয়ে শেষ হয়।

সুসজ্জিত গরু, বাদ্যযন্ত্র, মোটর শোভাযাত্রা এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। ক্যাটেল শো দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু কোরবানির পশু প্রদর্শন নয়; বরং এলাকার সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করা। তারা বলেন, বাহারছড়ার সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করা হয়। ক্যাটেল শোও সেই ধারাবাহিকতার অংশ।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন কেবল বিনোদনই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ় করে তুলছে। আয়োজন ঘিরে পুরো বাহারছড়া এলাকায় ছিল উৎসবের আমেজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কোরবানির গরু নিয়ে বাহারছড়াবাসীর ব্যতিক্রমী ক্যাটেল শো

আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬