ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না

চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন মায়াফুল তার্কি (২৬)। তিনি পূর্ব বড় ভেওলার সিকদারপাড়ার ইয়াছিন আরাফাতের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মালুমঘাট স্টেশনে মহাসড়ক পার হচ্ছিলেন মায়াফুল তার্কি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে আহত হন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানালেন, দুর্ঘটনার পরপরই পুলিশ না জানিয়ে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বাসটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬