ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, পুনর্বাসনের আশ্বাস জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত, আশাবাদী রোহিঙ্গারা বৃহত্তর গর্জনিয়ায় বানভাসীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ করলেন ডিসি ও ইউএনও ভেসে গেছে ৩ হাজার ৯১৮ পুকুর-ঘেরের মাছ, ক্ষতি ৪৬ কোটি টাকা কক্সবাজারে পানিবাহিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সতর্কতা

রোহিঙ্গা ইস্যু নিয়ে মাঠপর্যায়ের ধারণা নিলেন ৫৮ জন বিসিএস কর্মকর্তা

দেশে আশ্রিত মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি, সংকটের ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে মাঠপর্যায়ের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৫৮ জন কর্মকর্তা কক্সবাজারে একটি সেশনে অংশগ্রহণের মাধ্যমে সম্মুখ ধারণা নিয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সে অংশ নেওয়া ৫৮ জন কর্মকর্তা শিক্ষাসফরের অংশ হিসেবে আলোচনায় অংশ নেন।

এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক পটভূমি, ভূরাজনৈতিক বাস্তবতা, মানবিক সহায়তা কার্যক্রম, প্রত্যাবাসনের অগ্রগতি এবং বাংলাদেশে শরণার্থী ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা বিষয়গুলো নিয়ে গভীর আগ্রহ দেখান এবং নীতি নির্ধারণ, প্রশাসনিক সমন্বয়, মানবিক কার্যক্রম পরিচালনা ও আঞ্চলিক প্রভাব সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, এ ধরনের একাডেমিক ও পেশাগত মতবিনিময় ভবিষ্যৎ প্রশাসনিক নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখে এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়াও কার্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও জ্ঞান বিনিময় ও শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি

রোহিঙ্গা ইস্যু নিয়ে মাঠপর্যায়ের ধারণা নিলেন ৫৮ জন বিসিএস কর্মকর্তা

আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬