ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ ভারীবর্ষণে পাহাড়ধস – একরাতেই রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮,শহরে ১ জনের মৃত্যু গেলো ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি : বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি পৌরসভার ৪নং ওয়ার্ড(পশ্চিম) শাখা যুবদলের সভাপতি মিজান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ‎ ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন অপহরণের এক সপ্তাহ পর ১০ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন বাহারছড়ার পল্লী চিকিৎসক কামাল উদ্দিন টেকনাফে শ্রমিক ফেডারেশনের নেতার হাতে শিবির কর্মী খুন,বিয়ের পিঁড়িতে বসা হলোনা নিহত শফিউল্লাহর লোহাগাড়ায় ডাম্পার-সিএনজির সংঘর্ষ,আহত-৪
পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি

বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

গত শুক্রবার বঙ্গোপসাগরের উপকূল থেকে বিশাল আলো দেখতে পান সাধারণ মানুষ। এ নিয়ে দেশে বেশ কৌতুহল তৈরি হয়। অবশেষে জানা গেলো সেটি ছিল ভারতের অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫।

এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল শনিবার (৯ মে) জানিয়েছে, শুক্রবার সফলভাবে অত্যাধুনিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এতে এমআইআরভি প্রযুক্তি রয়েছে।

পরীক্ষাটি করা হয় দেশটির ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত।

মিসাইলটির ওয়ারহেডগুলো ভারত মহাসাগরে ঠিক করা বিভিন্ন টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতসহ বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এমন মিসাইল আছে। যা একটি ছুড়েই একাধিক স্থানে আঘাত হানা যায়।

এরআগে গত বছর মার্চে অগ্নি-৫ মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল নয়াদিল্লি।

প্রথমে ধারণা করা হয়েছিল ভারত তাদের আন্তঃমহাদেশীয় অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড বহনে সক্ষম।

কিন্তু তারা অগ্নি-৫ মিসাইল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেছে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

ভারতের অগ্নি সিরিজের ১,২,৩ ও ৪ মিসাইলগুলোর রেঞ্জ যথাক্রমে ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার। এখন অগ্নি-৫ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি

বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬