ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

বিয়ের বাড়িতে তখন চলছিল সাজসজ্জার কাজ। নতুন জীবনের আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিলেন তরুণ সাইফুল ইসলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিয়ের বাড়ি সাজানোর কাজ এগিয়ে চলছিল, ঠিক তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের ওয়্যারিং লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল।

দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই অন্যের বিয়ের বাড়ির আনন্দের পাশে নেমে আসে শোকের ছায়া, আর সাইফুলের পরিবারে শুরু হয় শোকের মাতম।

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওসমানের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার দীর্ঘদিন ধরে ডেকোরেশনের ব্যবসা করে আসছেন। বাবার ব্যবসায় সহযোগিতা করতেন ছেলে সাইফুলও। বিভিন্ন সময় বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে ডেকোরেশনের কাজ করতেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জেনারেটরের লাইনে ওয়্যারিংয়ের কাজেও দক্ষতা ছিল তার।

শুক্রবার রাতে নুন্যারপাড়া এলাকার ওসমানের বাড়িতে ডেকোরেশনের কাজের জন্য যান সাইফুল। সেখানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিং লাইন ঠিক করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে তরুণ অন্যের বিয়ের বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করতে গিয়েছিলেন, সেই সাইফুলের নিথর দেহ শেষ পর্যন্ত ফিরে আসে স্বজনদের কাছে।

তার মৃত্যুতে মিয়াজিপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

আপডেট সময় : ০১:০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬