ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ একরাম (৩২) নামের ওই যুবককে প্রথমে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত একরামের দাবি, সে একজন রাজমিস্ত্রী। কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় চারজন অস্ত্রধারী তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের একজন পেটে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

একরাম হামলাকারী হিসেবে মুবিন, জাহেদ, আব্দুল মন্সুর লেদু ও সাদ্দামের নাম উল্লেখ করেছেন। তার অভিযোগ, মুবিন তাকে গুলি করেন। অভিযুক্তদের মধ্যে সাদ্দাম একটি গ্রুপের নেতৃত্ব দেন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাঁদের। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,হামলার কারণ, ব্যবহৃত অস্ত্র এবং জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : ১২:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬