ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক: মোটর সাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

বৃহস্পতিবার (৭ মে) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গত মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় জনৈক হুমায়ুন রশিদের বাড়ির উঠানের সামনে অবস্থান নেয় র‍্যাব সদস্যরা। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে হুমায়ুন রশিদ (২১) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতার হুমায়ুন রশিদ টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মৃত খাইরুল বশরের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে তাদের এ ধরনের আপোষহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায়

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক: মোটর সাইকেল জব্দ

আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬