ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান

বিজিবির অভিযান টের পেয়েই গা ঢাকা দেয় রামু কচ্ছপিয়ার কামরুল সিকদার নামের যুবক। এসময় তার সাথে ছিলো ৫০ হাজার ইয়াবা। নাইক্ষ্যংছড়ি বিজিবি’র আভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে সমগ্র বাড়ি তল্লাশী চালিয়েও তাকে আটক করতে ব্যর্থ হয়। ফলে উদ্ধার হয়নি এই বিপুল সংখ্যক মাদকও। ৩ মে রবিবার দুপুর ১২ টার দিকে রামুর কচ্ছপিয়ার ৩নং ওয়ার্ড তিতারপাড়ার কামরুল সিকদারের বাড়িতে চলে এই অভিযান।

সূত্রের দাবী- ৩ মে রবিবার সকাল সাড়ে ৮টায় সিএনজি চালক আব্দুল মান্নানের মালিকানাধীন সিএনজিতে আসছে কামরুলের ৫০ হাজার পিস ইয়াবা। ইয়াবা সহ এই গাড়ি হাইস্কুল পাড়া থেকে গর্জনিয়া বাজারের দিকে যাচ্ছিলো। এসময় গাড়িটি কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সামনে ডাক বাংলো মোড় পর্যন্ত পৌঁছালে জড়িতরা ইয়াবাগুলো নামিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে নাইক্ষ্যংছড়ি বিজিবি জড়িতদের বাড়িতে ঘন্টাব্যাপী অভিযান চালায়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যেতে সক্ষম হয় কামরুল সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যরা। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন- আভিযানিক দলে থাকা বিজিবি সদস্যরা।

জানা যায়, বিজিবি-পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানিক দল গেলেও তাদের পাওয়া যায় নি তবে ইয়াবা সংক্রান্ত যে তথ্য পাওয়া গেছে তা সঠিক বলে জানায় বিজিবি সদস্যরা। যার কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

গর্জনিয়া ফাঁড়িতে যোগাযোগ করা হলে জানানো হয়, বিজিবি সহযোগীতা চেয়েছে তাদের সহযোগীতা করতে পুলিশের একটি দল সেখান যায়। অভিযানে সহযোগিতা করার জন্যে।

এ ঘটনায় স্থানীয় একটি সূত্র দাবী করে কামরুলের চাচা সোহেল সিকদারের জড়িত থাকার কথা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সোহেল সিকদার জানান, তিনি বেশ কয়েকদিন ধরে এলাকায় নেই। কামরুল তাঁর ভাতিজা হলেও তার সাথে কামরুলের তেমন যোগাযোগ নেই এবং এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

তাঁর কাছ থেকে কামরুল সিকদারের মোবাইল নং চাওয়া হলে তিনি জানান, কামরুলের মোবাইল বন্ধ এবং তিনি কামরুলের মায়ের মোবাইল নম্বর দেন।

সেই নম্বরে যোগাযোগ করা হলে কামরুল সিকদারের মা জানান, তিনি কিছুই জানেন না,তবে বিজিবির লোকজন এসেছিলো ওরা যা বলেছে কামরুলের কথা, তা শুনেছে বলে জানান। তিনি জানান, কামরুল কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত নেই।

চাচা সোহেল সিকদার ও কামরুল সিকদারের মায়ের কথা মতো কামরুলের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে কামরুল সিকদারের মা জানান,চাচা সোহেল সিকদারের সাথে কামরুলের ভালো সম্পর্ক নেই।

কামরুল ইসলাম সিকদার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়ার মৃত সালাহ উদ্দিনের পুত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান

আপডেট সময় : ১২:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬