ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র

প্রবাসী আব্দুল্লাহর পাঠানো মূল্যবান মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে রহমতুল্লাহ নামের আরেক প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীর সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত আব্দুল্লাহ তার পরিচিত প্রবাসী রহমতুল্লাহর মাধ্যমে দেশে থাকা পরিবারের জন্য বিভিন্ন মালামাল পাঠান। এর মধ্যে একটি আইফোন, স্বর্ণের চেইন, দুটি দামী ঘড়ি, একটি অ্যান্ড্রয়েড ফোনসহ অন্যান্য সামগ্রী এবং প্রায় ১৫ হাজার সৌদি রিয়াল ছিল বলে দাবি করা হয়।

জানা যায়, রহমতুল্লাহর স্ত্রী প্রবাস থেকে দেশে ফেরার সময় এসব মালামাল তার কাছে তুলে দেওয়া হয়, যাতে সেগুলো আব্দুল্লাহর পরিবারের কাছে পৌঁছে দেন। তবে দেশে ফেরার পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও মালামালগুলো পরিবারের কাছে পৌঁছেনি বলে অভিযোগ।

ভুক্তভোগি আব্দুল্লাহ জানান, একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রহমতুল্লাহর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। একইভাবে তার স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

এছাড়া রহমতুল্লাহর দেশের ঠিকানা সংগ্রহের চেষ্টা করা হলে সেটি সঠিক নয় বলে জানা গেছে। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেলেও অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন অভিযোগকারী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র

আপডেট সময় : ১২:৫৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬