ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র বার্ষিক সাধারণ সভা ২০২৪-২০২৫ এবং নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান (২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদ) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শহরের অভিজাত হোটেল সায়মন বীচ রিসোর্টের মেরিনা বলরুমে অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বার্ষিক সাধারণ সভা-২০২৪-২০২৫ এর সভাপতিত্ব করেন চেম্বারের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী। সভার শুরুতে চেম্বারের সচিব নাছের মাহমুদ বার্ষিক কার্যক্রম প্রতিবেদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এ সময় সাবেক পরিচালক আবিদ আহসান সাগর ২০২৪-২০২৫ অর্থবছরে চেম্বারের কার্যক্রমের একটি বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন। পরবর্তীতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সাধারণ সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কক্সবাজারের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যটন খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এরপর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং সাধারণ সম্পাদক এস এম জাফর। নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ আলম।

শপথ গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অভিষেক পর্বে নবগঠিত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সহ-সভাপতি শেখ আশিকুজ্জামান একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং স্থানীয় শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য এম রেজাউল করিম, মুকিম খান এবং গিয়াস উদ্দিন জিকু কক্সবাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বক্তব্য প্রদান করেন।

নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সভাপতি আবদুল শুকুর, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোওয়ারুল ইসলাম, সহ-সভাপতি শেখ আশিকুজ্জামান, পরিচালক যথাক্রমে মোহাম্মদ আজিজুল ইসলাম, শহিদুল কাদের চৌধুরী, নুরুল আক্তার, হারুন অর রশিদ, গিয়াস উদ্দীন জিকু, এম রেজাউল করিম, হারুন উর রশিদ, আবুল আলা মো: আনোয়ারুল আরিফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুর রহিম, মুকিম খান, তারেক মাহমুদ, মো: মইনুল ইসলাম, মনোয়ার কামাল যিশান, হুমায়ুন কবির রুবেল, মোহাম্মদ মোছা, আবু ফারহান, নাজমুল আলম ওপেল। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়। অনুষ্ঠানের শেষাংশে চেম্বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল শুকুরের একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়, যেখানে তিনি নতুন কমিটির লক্ষ্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন। পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী স্থানীয় ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬