ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানের সময় বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ ফেলে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পরে ঘটনাস্থল থেকে ২৮২ রাউন্ড গুলি ও একটি ধারালো দা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে পৌঁছালে দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২৯ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৮২ রাউন্ড তাজা গোলাবারুদ ও একটি দেশীয় দা জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়ার পালংখালী ও আশপাশের এলাকায় মাঝেমধ্যে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এসব তৎপরতা পুরোপুরি বন্ধ করা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার

বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা

আপডেট সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬