ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানের সময় বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ ফেলে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পরে ঘটনাস্থল থেকে ২৮২ রাউন্ড গুলি ও একটি ধারালো দা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে পৌঁছালে দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২৯ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৮২ রাউন্ড তাজা গোলাবারুদ ও একটি দেশীয় দা জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়ার পালংখালী ও আশপাশের এলাকায় মাঝেমধ্যে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এসব তৎপরতা পুরোপুরি বন্ধ করা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার

বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা

আপডেট সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬