ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কক্সবাজারে ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্রসহ ২১ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কক্সবাজার সরকারি কলেজ এলাকার অভিযান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত কবির আহমদের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের ভাষ্য, কলিম উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৫ সালের একটি হত্যা মামলাসহ হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬