ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, কোন ভাড়া কত হলো বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনা হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে শামীম আরা বেগম স্বপ্নাসহ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার ছাত্রদলের হামলার প্রতিবাদে কক্সবাজারে জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার ইউপি সদস্য রুস্তম আলী টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 33

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। ১৯৯৫ সালের এই দিনে ইউনেস্কো বিশ্বজুড়ে পঠন-পাঠন, প্রকাশনা ও কপিরাইটকে উৎসাহ দিতে দিবসটি উদযাপন শুরু করে।

মূলত বই পড়া, বই ছাপা এবং বইয়ের কপিরাইট সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৮২ সালে লন্ডনে আন্তর্জাতিক গ্রন্থ সম্মেলনের আয়োজন করে ইউনেস্কো। সেখানে পরবর্তী ১০ বছরের জন্য ‘পড়ুয়া সমাজ’ গঠনের ঘোষণা আসে। এরপর ১৯৯৫ সালের প্যারিস অধিবেশনে দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটির অন্যতম লক্ষ্য হলো লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন আজ আলোচনা সভা এবং র‍্যালির আয়োজন করেছে।

পাঠাগার আন্দোলনের সাথে যুক্ত কর্মীরা মনে করেন, বই হোক মানুষের নিত্যসঙ্গী এবং কপিরাইট রক্ষার মাধ্যমে নিশ্চিত হোক লেখকের ন্যায্য অধিকার।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

আপডেট সময় : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬