ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো কউকের নতুন চেয়ারম্যান পেকুয়ার প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

কক্সবাজার জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী স্থানীয় ও রোহিঙ্গা মিলে মোট ৬ লাখ ৫৩ হাজার ৮৫০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

​সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে জেলার ৯টি উপজেলার ১ হাজার ৭৮২টি কেন্দ্রে স্থানীয় শিশুদের টিকাদান চলবে। স্থানীয় পর্যায়ে টিকা পাবে ৩ লাখ ৫৮ হাজার ৯৪২ জন শিশু। অন্যদিকে ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৮ কর্মদিবসে ১ লাখ ৭৮ হাজার ২৮ জন রোহিঙ্গা শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

​সভায় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ৫ এপ্রিল প্রথম পর্যায়ে রামু ও মহেশখালী উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৮৮০ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে জেলায় বিশাল এই সংখ্যক শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অবহিতকরণ সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল এবং ডা. মঈদুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

আপডেট সময় : ০২:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬