ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন কক্সবাজারে তিন দফা কালবৈশাখী, তীব্রতা কম-সামনে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত-সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী বিল পাস পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা, এক মাস পেছানোর দাবি ৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী বিল পাস

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়েছে।

এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

পরে অধ্যাদেশটিকে আইনি ভিত্তি দিতে তা বিল আকারে সংসদে উত্থাপন করা হয় এবং সদস্যদের সর্বসম্মত ‘হ্যাঁ’ ভোটে বিলটি পাস হয়। মন্ত্রী আরও জানান, ‘সন্ত্রাস বিরোধী বিল ২০২৬’-এর মাধ্যমে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন এনে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সংগঠন নিষিদ্ধকরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান আরও সুসংহত করা।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয় এর অন্যতম হলো– ২০২৫ সালের ১১ মে জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’।

এই অধ্যাদেশ বলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন পক্ষের আন্দোলনের মুখে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১১ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

ওই সময় সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল-সভা-সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার-ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি।

সূত্র : independent

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী বিল পাস

আপডেট সময় : ০৩:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬