ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি” কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য,অতিরিক্ত মদ্যপানে বলে ধারণা স্থানীয়দের

কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

২৬শে মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকেলে বড়ঘোপ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ।

আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি কাউছার হোছাইন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবীর, উপজেলা বিএনপির সদস্য আবু মুছা কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, আলী আকবর ডেইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার, কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম রাজু, দক্ষিণ ধূরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোছাইন ভূট্টো, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইউছুপ, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুর রহিম ও রমিজ রেজা, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল মোমেন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে স্মৃতিচারণে পাশাপাশি তাঁর সন্তান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

ট্যাগ :

আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬