ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে- কক্সবাজারে মিয়া গোলাম পরওয়ার এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ‘হঠাৎ’ চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন, গত ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এই পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয়।

পরবর্তী সময় এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। ওই গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসনকারী হিসেবে তাঁকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্যসচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।

ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে আরিফ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি-সংবলিত ভিজিটিং কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ট্যাগ :

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬