ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়

  • সিয়াম সোহেল
  • আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 295

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলা কক্সবাজারের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম টিটিএন পরিবারের ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই–উৎরাই পেরিয়ে এগিয়ে চলার এই যাত্রায় মাঠপর্যায়ের প্রতিনিধিদের অবদানও উঠে আসে অনুষ্ঠানে। কথা বলতে গিয়ে কুতুবদিয়া থেকে দীর্ঘদিন ধরে কাজ করা সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেম আবেগঘন কণ্ঠে টিটিএনের সঙ্গে তার পথচলার স্মৃতি তুলে ধরেন।

এই পরিবারের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের বিষয়। একই সঙ্গে ভবিষ্যতেও পক্ষপাতমুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের বীচ আনাইয়া ক্যাফেতে আয়োজিত এ ইফতারে  টিটিএনের চেয়ারম্যান জাহেদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক লিপুর পরিচালনায় প্রতিনিধি, সংবাদকর্মী ও সদস্যরা অংশ নিয়ে নানা বিষয় উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লবণ মিল মালিক সমিতির সভাপতি সামসুল আলম আজাদ। তিনি বলেন, টিটিএন পরিবার শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি টিটিএন পরিচালক ইমজিয়াজ আবির জানান, টিটিএন শুরু থেকেই মানুষের কল্যানে মানবিক উদ্যোগে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিলো। নানা প্রতিবন্ধকতায় থেমে না গিয়ে সেভাবে বস্তুনিষ্ঠা ধরে রেখে এগিয়েছে সে ধারা অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন তিনি।

ইফতার শেষে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন টিটিএনের সম্পাদক শেখ জাহাঙ্গীর হাছান মানিক। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন টিটিএনের নির্বাহী সম্পাদক ইফতিয়াজ নুর নিশান ও বার্তা সম্পাদক সিয়াম সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন টিটিএনের প্রধান প্রতিবেদক তানভীর শিপু, বিশেষ প্রতিবেদক ইমরান হোসাইন, হাফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার কাব্য সৌরভ, আবুল কাশেম, সিনিয়র সাব এডিটর শাহেদ হোছাইন মুবিন ও আফজারা রিয়া,স্টাফ রিপোর্টার মোহাম্মদ আয়াছুল আলম, শামীমুল ইসলাম ফয়সাল, নোমান অরুপ, দ্বীপেন দাশ, আনিস নাঈম, আহসানুল হক, সাব এডিটর নুসরাত সামির, লামা- বান্দরবান প্রতিনিধি ইমরান হোসেন।

এছাড়া হেড অব ইনপুট সাইফুল আলম বাদশা,হেড অব আউটপুট রাহুল মহাজন, চকরিয়া ব্যুরো চীফ সাইফুল ইসলাম সাইফ, প্রধান চিত্রগ্রাহক রহিম উদ্দিন, চিত্রগ্রাহক সোহেল বাবু ও সুব্রত শর্মা, ভিডিও এডিটর রোহান খান আয়োজনে অংশ নেয়।

অনুষ্ঠানে যোগ দেন টিটিএনের সাবেক সম্পাদক সৌরভ দেব, টিটিএন পরিবারের অপর দুই সদস্য আব্দুর রশিদ মানিক, মোহাম্মদ মোরশেদ।

অনুষ্ঠানে টিটিএন পরিবারের সদস্যরা একসঙ্গে ইফতার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬