ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ১০:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 281

‎কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুতুবদিয়া সন্তান কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।

‎রবিবার রাষ্ট্রপতির পক্ষে উপসচিব খোন্দকার ফরহাদ মিয়া স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা পরিষদসহ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এদিকে এটিএম নুরুল বশর চৌধুরী জেলা পরিষদের প্রশাসক মনোনীত হওয়ার খবর প্রকাশিত হলে তাঁর কক্সবাজারের বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভিড় করেন কক্সবাজার জেলা বিএনপির অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেয় জেলা বিএনপির এই নেতা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হয়েছেন বেশ কয়েকটি মামলার আসামী। বেশ কয়েকবার মিথ্যা মামলায় জেলে গেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পাশাপাশি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছিল।

এটিএম নুরুল বশর চৌধুরী, কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য, দীর্ঘ ২৭ বছর কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১০ বছর কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। ছিলেন কুতুবদিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি। কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর জেলা বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে ২ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএম নুরুল বশর চৌধুরী।

‎নব-নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী টিটিএনের সাথে একান্ত আলাপে জানান, কক্সবাজার জেলাকে আধুনিক বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

তাকে জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী

আপডেট সময় : ১০:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬