ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে

কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ শাহাজাহানকে প্রতিপক্ষের ষড়যন্ত্রে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে হয়রানিমূলক দাবি করে কক্সবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তার স্ত্রী নুসরাত ইয়াসমিন।

লিখিত আবেদনে তিনি জানান, তার স্বামী মোহাম্মদ শাহাজাহান দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী চায়না রোড সংলগ্ন একটি বায়ু বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি কাজ পান তিনি। একই প্রকল্পের কাজ পাওয়ার চেষ্টা করেছিলেন স্থানীয় আরেক ঠিকাদার মোহাম্মদ সেলিম। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি সেলিমকে কাজ না দিয়ে শাহাজাহানের প্রতিষ্ঠান মেসার্স আরশাদ এন্টারপ্রাইজ-কে কাজ দেয়। এরপর থেকেই মোহাম্মদ সেলিম ক্ষুব্ধ হয়ে তার স্বামীর বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সেলিমের স্ত্রী কামরুননেছা রুমিকে বাদী করে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/১০/১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া পাহাড় এলাকা। তবে শাহাজাহানের পরিবারের দাবি, তিনি কখনো ওই এলাকায় যাননি এবং ঘটনাটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

এছাড়া কক্সবাজার সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা আরেকটি মামলায় তাকে ৩০ নম্বর আসামি করা হয়েছে এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, শাহাজাহান একজন ব্যবসায়ী এবং বিএনপির সমর্থক। তিনি কখনো মানব পাচার, অবৈধ অর্থ লেনদেন বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। স্থানীয়ভাবে নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও তারা মনে করেন।

এ অবস্থায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্ত করে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রক্ষা করতে কক্সবাজারের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নুসরাত ইয়াসমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা

কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন

আপডেট সময় : ১২:০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬