কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা নুরুল আবছারের হার্টের বাইপাস সার্জারি হবে ১৩ জুলাই।
সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে এই বাইপাস সার্জারি করা হবে।
ইতোমধ্যে অপারেশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়ে চিকিৎসক জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের হার্টে ৩ টি ব্লক ধরা পড়েছে, এমন অবস্থায় ওপেন হার্ট সার্জারি জরুরি হয়ে পড়েছে।
এদিকে নুরুল আবছারের সুস্থতার জন্যে জেলাবাসির কাছে দোয়া চেয়েছে পরিবার।
নিজস্ব প্রতিবেদক 



















