ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

টেকনাফে শ্রমিক ফেডারেশনের নেতার হাতে শিবির কর্মী খুন,বিয়ের পিঁড়িতে বসা হলোনা নিহত শফিউল্লাহর

কক্সবাজারের টেকনাফে জমির বিরোধের জেরে শফিউল্লাহ নামের এক শিবির কর্মী নিহত হয়েছেন।নিহত শফিউল্লাহ টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব পুরান পাড়া এলাকার হাফেজ মোক্তার আহমদ এর ছোট ছেলে।

গতকাল শনিবার (৪জুলাই) আসরের নামাজের পর নিজ বাড়ির সামনে প্রতিপক্ষ আপন চাচাতো ভাই সাবরাং ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নেতা সিফাত ইসমাইলের হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন,
নিহত শফিউল্লাহর বড় ভাই হাবিব উল্লাহ।
এদিকে এলাকাবাসী ও পরিবারের অভিযোগ জমি-সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আপন চাচাতো ভাইয়েরা শিবির কর্মী কলেজ পড়ুয়া ছাত্র শফিউল্লাহ কে হত‍্যা করেছে।

নিহত শফিউল্লাহর বড় ভাই হাবিব উল্লাহ জানান, চলাচলের রাস্তা নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন ছিলো।বিচার শেষ হওয়ার আগেই আমার চাচা সাবেক সাবরাং ইউনিয়ন জামায়াতের নেতা মৌলভী জহির আহমদ এবং তার বড় ছেলে সিফাত ইসমাইল, ইসহাক,ইদ্রিস,ইলিয়াস ও ওসামাসহ কয়েকজন মিলে আমাদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়।

একপর্যায়ে আমার ছোট ভাই কলেজ পড়ুয়া ছাত্র শফিউল্লাহ কে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নুরুল আমিন নামের এক যুবক জানান,
মাত্র ৯দিন পূর্বে নিহত শফিউল্লাহর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।ধুমধাম করে বিয়ের আয়োজন করার প্রস্তুতির মধ্যে দুর্ভাগ্যজনক এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মিত্র ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কক্সবাজার সদর থানা থেকে আমরা একটি বার্তা পেয়েছি যে,শফিউল্লাহ নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। সত‍্যতা জানার জন‍্য ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে জানতে পেরেছি,জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

টেকনাফে শ্রমিক ফেডারেশনের নেতার হাতে শিবির কর্মী খুন,বিয়ের পিঁড়িতে বসা হলোনা নিহত শফিউল্লাহর

আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬