ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষ রাতে ওস্তাদের মার, নাকি ‘পাল্লা’ ভারী হচ্ছে এবার? নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে জুলাইয়ের চেতনায় দেশ গড়তে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে—ড. হামিদুর রহমান আযাদ জেন-জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে মঙ্গলবার কি ব্যাংক খোলা থাকছে? চবি ছাত্রনেতাদের গণসংযোগ, সালাহউদ্দিন আহমেদের পক্ষে প্রচারণা শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র / ‘ জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হতে চাই’ শেষ নির্বাচনি সভায় জনসমুদ্র / সালাহউদ্দিন বললেন ‘ আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য’ ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ জনসভার গাড়িতে উঠে প্রতিবন্ধী যুবক নিখোঁজ চকরিয়ার বদরখালী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ঈদগাঁওর নাপিতখালীর জাফর আলম হত্যা, ৪ আসামির যাবজ্জীবন কুতুবদিয়ায় ট্রলার ডুবি: জেলে নিহত, নিখোঁজ ১

জুলাইয়ের চেতনায় দেশ গড়তে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে—ড. হামিদুর রহমান আযাদ

১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও জুলুমবাজদের রাজনীতি থেকে লাল কার্ড দেখাতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মহেশখালীর কালামারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। কেন্দ্র দখল, হুমকি-ধমকি ও নির্বাচন প্রকৌশলের মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিয়ে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মহেশখালী আগামী দিনে ব্লু ইকোনমির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে, পণ্যদ্রব্যের দাম হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে শিল্পায়ন, কর্মসংস্থান ও মৎস্য রপ্তানির ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে মহেশখালী ও কুতুবদিয়ার প্রায় ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. হামিদ আযাদ বলেন, দেশে মেধাবীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় মেধা পাচার হচ্ছে। সৎ ও মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে। তিনি নির্বাচিত হলে মহেশখালীতে বিদ্যমান গোষ্ঠীগত বিরোধ নিষ্পত্তি, লবণ আমদানি নয়—লবণ রপ্তানির ব্যবস্থা গ্রহণসহ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন। নিজের অতীত উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, শত কোটি টাকার কাজ করেও তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।

সভায় বিশেষ মেহমান হিসেবে মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে। মহেশখালী-কুতুবদিয়া স্বর্ণ নয়, হীরা—এ হীরার সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সৎ, যোগ্য ও আমানতদার নেতা হিসেবে ড. হামিদুর রহমান আযাদের বিকল্প নেই।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, রাষ্ট্র সংস্কার ও ঐকমত্য কমিশনে ড. হামিদুর রহমান আযাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, দাঁড়িপাল্লা এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এমপি নয়—মন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছে; তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচিত ইসলামী বক্তা শাইখ আলী হাসান ওসামা বলেন, ভোট একটি আমানত। ন্যায়বিচার, ইনসাফ, বৈষম্যমুক্ত সমাজ ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রকৃত শরীয়াহর চেতনা। তিনি উপস্থিত জনতাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল ইসলামসহ ১১ দলীয় রাজনৈতিক দলের জেলার ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেষ রাতে ওস্তাদের মার, নাকি ‘পাল্লা’ ভারী হচ্ছে এবার?

This will close in 6 seconds

জুলাইয়ের চেতনায় দেশ গড়তে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে—ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬