ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন

চলতি বছরে ভ্যালেন্টাইন দিবসের ভালোবাসা সপ্তাহ শুরু হয়ে গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে। প্রতি বছর গোলাপ দিবস উদ্‌যাপনের মধ্য দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।

এদিন প্রিয়জনকে এ গোলাপ দেয়ার মাধ্যমেই প্রকাশ করা হয় নিজের অনুভূতি। তবে সব রংয়ের গোলাপ মানেই ভালোবাসা নয়। রংভেদে প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা বিশেষ অর্থ।

কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বুঝাতে সাহায্য নেয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে।

তাই কাউকে গোলাপ উপহার দেয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে-

১। লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।

২। গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।

৩। ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।

৪। কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।

৫। হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।

৬। সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।

৭। পিচ গোলাপ: রোজ ডে-তে দেয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।

সূত্র: আরটিভি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন

আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬