ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে তিন কারণে বাংলাদেশে বেড়েছে লোডশেডিং রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী চূড়ান্ত, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে হারানো বিজ্ঞপ্তি: কক্সবাজারের মাতামুহুরীর জসিম উদ্দিন নিখোঁজ তবে মির্জা ফখরুলই হচ্ছেন দেশের ২৩ তম রাষ্ট্রপতি! কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পরামর্শ সভা অনুষ্ঠিত গর্জনিয়ার সিজান দাখিলে জিপিএ ৫ পাওয়ায় মক্কা প্রাদেশিক বিএনপি পরিবারের অভিনন্দন এসএসসিতে ১২৪৭ নম্বর পেয়ে ফাউজিয়া আফিয়া করিম কক্সবাজার জেলায় চতুর্থ ইপসা’র উদ্যোগে মানবপাচার প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি মর্যাদাবান হবেন”

কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘বড়ভাই’ সম্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই,  উনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনি আরো বেশি মর্যাদাবান হবেন।’

এসময় সভাস্থল মুখরিত হয় ‘শাহজাহান চৌধুরীকে মন্ত্রী চাই’ স্লোগানে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।

সাবেক প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি (শাহজাহান চৌধুরী) কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি। উনার পরিপক্ক বয়স, জনগণকে সেবা দেওয়ার বয়স এবং দলের ত্যাগী নেতা। সুতরাং বারো তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন।  জনগণের দল বিএনপি এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি , বাংলাদেশের পক্ষের শক্তি।  ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের স্বপ্নপূরণ করবে।’

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘ ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন কারণ এটি বাংলাদেশের মার্কা, আপমর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকবো ইনশাআল্লাহ। ‘

বিশেষ অতিথি হিসেবে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী’র সঞ্চালনায় সভায় এছাড়াও জেলা-উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রসঙ্গত, কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করছেন সালাহউদ্দিন আহমদ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে এই প্রথম তিনি অন্য এলাকায় ধানের শীষের প্রচার অংশ নিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যে তিন কারণে বাংলাদেশে বেড়েছে লোডশেডিং

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি মর্যাদাবান হবেন”

আপডেট সময় : ১০:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬