ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার

অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য বোরহানের ‘বিবৃতি’

প্রিয় উখিয়া উপজেলা বাসী,

আসসালামু আলাইকুম,

আমি বোরহান উদ্দিন, হলদিয়া পালং ২ নাম্বার ওয়ার্ড থেকে জনগণের ভোটে নির্বাচিত মেম্বার।

আমার দাদা মরহুম গুরা মিয়া ৩ বারের ইউপি সদস্য এবং আমার পিতা আলি আহমদ এই ওয়ার্ড থেকেও নির্বাচিত মেম্বার ছিলেন। এলাকায় আমাদের পরিবার মেম্বার পরিবার হিসেবে পরিচিত। তাই জনসেবা আমাদের রক্তের সাথে মিশে আছে। ছাত্রজীবন শেষ হওয়ার পর পরই এলাকাবাসী আমাকে একপ্রকার জোর করে আমাকে মেম্বার পদে দাড় করিয়ে দেয় এবং বিপুল ভোট দিয়ে তাদের খাদেম মনোনীত করেন।

মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। দাদা থেকে নাতি পর্যন্ত তিন প্রজন্ম মেম্বার নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবে এলাকায় আমাদের শতসহস্র কর্মী সমর্থক, শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী যেমন আছে তেমনি কিছু ষড়যন্ত্রকারী এবং বার বার পরাজিত শক্তিগুলোও তৎপর আছে।

ওইসব পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীরা গণমানুষের রায়ে বার বার হেরে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। গতকাল পবিত্র শবে বরাতের রাতে হঠাৎ করে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু অনলাইন সংবাদ পেজ ও আইডি থেকে আমার নামে ভূয়া এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এসব তথ্য ভিত্তিহীন-বানোয়াট আর পরিকল্পিত ষড়যন্ত্র অংশ।

মূলত একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন মনগড়া হাস্যকর ও অবাস্তব গল্প ছড়াচ্ছে। এসব অপপ্রচার যে মানুষ গিলে না,তার বড় প্রমাণ হচ্ছে, আমার অজান্তেই উখিয়ার সর্বস্তরের মানুষ কথিত নিউজের বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে রুখে দাঁড়িয়েছে।

প্রিয় উখিয়াবাসী, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আইন ও গণমাধ্যমের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বাংলাদেশের কোন থানায় আমার নামে কোন মামলা-মোকদ্দমা নেই, জনগণের সেবক হিসেবে পারিবারিক ঐতিহ্যের ধারক হয়ে জনসেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছি, যা আমার ওয়ার্ডের সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ওয়াকিবহাল।

অতএব, যাচাই-বাছাই ছাড়া সংবাদের নামে এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশনা’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিয় সাংবাদিক ভাইদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে বিনীত অনুরোধ করছি। মানহানিকর এসব নিউজ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।

নিবেদক
বোরহান উদ্দিন
২নং ওয়ার্ড ইউপি সদস্য,
৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ,
উখিয়া,কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য বোরহানের ‘বিবৃতি’

আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬