ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী’কে সমর্থন জানিয়ে জামায়াতে যোগদান করেছেন উখিয়ার পালংখালীর ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার থাইংখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পথসভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকৃতরা বিএনপি নেতা ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

সভা শেষে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির আনোয়ারীকে সাথে থাইংখালী স্টেশনে মিছিল করেন গফুর উদ্দিন চৌধুরী।

মিছিল পরবর্তী বক্তব্যে তিনি বলেন, ‘ আমি নিজেই বিএনপি, কিন্তু চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাকে মামলা-হামলার শিকার হতে হয়েছে। ২৩ দিন কারাবরণ করেছি, এই অন্যায় জুলুমের প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় সর্মথন দিলাম। আগামী ১২ তারিখ আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’

জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, ‘ গফুর উদ্দিন চৌধুরী ও থাইংখালীর যোগদানকৃত ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীদের আজকের এই অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। উখিয়া-টেকনাফের গণজোয়ার বলে দিচ্ছে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

যোগদান করা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু বলেন, ‘ আমি কাউন্সিলে ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম দলের জন্য অনেক করেছি, কিন্তু সততার কোন মূল্য নেই। চাঁদাবাজির তকমা লাগা দলে আর থাকতে চাই না।’

প্রসঙ্গত, এই আসনে নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপির জেলা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬