ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার

স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে।

সোমবার সকালে (২৬ জানুয়ারি) কৈয়ারবিল ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং ভয়ভীতির কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এসময় ড. হামিদ আযাদ কুতুবদিয়া-মহেশখালীতে জননিরাপত্তার স্বার্থে টেকসই বেঁড়িবাঁধ এবং মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য রক্ষায় কার্যকর ফেরিঘাট চালু করার দাবি জানান। তিনি বলেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেঁড়িবাঁধ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ড. হামিদ আযাদ আরও বলেন কেউ কেউ বর্তমানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন গোটা দেশবাসী আজকে বিপুল উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এমতাবস্থায় নির্বাচন বানচাল হলে গণতন্ত্রের যে ধারা সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবে ব্যাহত হবে। সুতরাং কেউ নির্বাচন বাঁধাগ্রস্ত করলে জনগণ তা প্রতিহত করবে। সাথে সাথে ড. হামিদ আযাদ সকল রাজনৈতিক দল, স্টেকহোল্ডার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান।

উক্ত পথ সভায় কৈয়ারবিল ইউনিয়ন সেক্রেটারি মোঃ রমিজ এর সঞ্চালনায় এবং মোঃ ওসমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান

স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬