ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট
সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়

দৈনিক যায়যায়দিন ও কক্সবাজার নিউজ-সিবিএন মাল্টিমিয়িার টেকনাফ প্রতিনিধি আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। রবিবার (২৫ জানুয়ারী) কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিক আরাফাত সানির স্ত্রী জানান, আটকের পূর্বে তিনি (আরাফাত সানি) সেন্টমার্টিনে অবস্থান করছিলেন। পরে দ্বীপ থেকে ফেরার সময় শনিবার বিকাল পৌনে ৫টায় শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছলে তাকে আটক করে কোস্টগার্ড। পরে সাজানো নাটকের অংশ হিসেবে তাকে অস্ত্র ও মাদক দিয়ে আটক দেখানো হয়। সানিকে যে সময় আটক করা হয় সেই সময় ঘাটে তার আরো কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের ভাষ্যমতে, হঠাৎ কোস্টগার্ডের সদস্যরা চা খাওয়ার কথা বলে ঘাট থেকে তাকে নিয়ে যায়। এরপর অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়।

তিনি আরও বলেন, আরাফাত সানি দীর্ঘদিন সীমান্ত জনপদ টেকনাফে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে আসছে। ইতোপূর্বে তার অবস্থান ও বেশকিছু নিউজ বিভিন্ন বাহিনীর বিতর্কিত অভিযানের বিরুদ্ধে ছিলো। সেকারণে ক্ষুব্ধ কোস্টগার্ড প্রতিশোধ নিতে গিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তাকে আটকের পর অমানবিক নির্যাতন করা হয়েছে। আমাকে একবার থানায় দেখতেও দেয়নি। যার প্রমাণ স্বরূপ, কোস্টগার্ড ও আইএসপিআরের পৃথকভাবে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মিল নেই। অনতিবিলম্বে আরাফাত সানিকে মুক্তি দিন।

তিনি বলেন, রবিবার আদালতে তোলা হলে আদালত পাড়ায় তিনি আবারো প্রতিবাদ করেন এবং ভুক্তভোগীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় কাল হয় বলে জানায়, যা দেশজুড়ে সমালোচনার ঝড়ে বইছে। এদিকে কোনো ধরনের মামলা না থাকা সত্বেও কোনো আলামত তাঁর কাছ থেকে জব্দ না করেও গ্রেফতার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলাসহ সারাদেশের কর্মরত সাংবাদিকরা। কোস্ট গার্ড অসহায় একজনকে মেরে লাশ গুম করেছিলো তাঁর প্রতিবাদ করায় তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে অনতিবিলম্বে সাংবাদিক আরাফাত সানির মুক্তির দাবি জানাচ্ছি

ট্যাগ :

জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়?

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়

আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬