ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১, বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে পেকুয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ

লবণ আমদানি স্থগিত, নতুন করে এলসি খোলার সুযোগ নেই

শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে লবণ আমদানির প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিকের লবণ সেলের প্রধান মোঃ সরোয়ার হোসেন।

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ মেট্রিক টন লবণ আমদানির বিষয়টি বিবেচনায় নেয়া হয়। সে অনুযায়ী সিসিআই (প্রধান নিয়ন্ত্রক আমদানি-রপ্তানি দপ্তর) থেকে বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী আমদানিকারকদের আবেদনের আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার নির্দেশনা দেওয়া হয়, যার শেষ সময় ছিল ১১ জানুয়ারি।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ২০–২৫ হাজার মেট্রিক টনের জন্য এলসি খোলা সম্ভব হওয়ায় সরকার আর সময় বাড়ায়নি।বুধবার কক্সবাজারের লবণ শিল্প সংশ্লীষ্টরা বৈঠক করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে। বৈঠকের পর শিল্প উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টাকে ফোন করে যারা এলসি করেছে বা করেনি, সকল প্রক্রিয়া আপাতত বন্ধ রাখতে বলেন।

মোঃ সরোয়ার হোসেন বলেন, “এখন আর কেউ লবণ আমদানি করতে পারবে না। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পুনরায় আলোচনা না হওয়া পর্যন্ত আমদানি স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সবার সামনে জানিয়ে দেয়া হয়েছে।বিসিকের চেয়ারম্যান এবং কক্সবাজারের লবণ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।”

১ লক্ষ টন লবণ আমদানির লক্ষ্যে বানিজ্য মন্ত্রনালয়ে ২৪৭ টি প্রতিষ্ঠানের তালিকা পাঠিয়েছিলো শিল্প মন্ত্রণালয়। এই তালিকা থেকে আবেদনের প্রেক্ষিতে ২৩১ টি প্রতিষ্ঠান কে লবণ আমদানির অনুৃমতি দেয়া হয়।

এ নিয়ে লবণ আমদানি বাতিলের দাবী চাষীরা আন্দোলন নামে। বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করে। যেখানে ড. সলিমুল্লাহ খান তার বক্তব্যে লবণ আমদানীর সিদ্ধান্ত স্থগিত করার আহবান জানান।

এদিকে লবন আমদানি স্থগিতের খবরে কক্সবাজারের চাষীরা উচ্ছাস প্রকাশ করেছেন। দ্রুত এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

লবণ আমদানি স্থগিত, নতুন করে এলসি খোলার সুযোগ নেই

আপডেট সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬