ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা

খুরুশকুলের ২০ জন দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নিলেন নুরল আমিন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের অন্তত বিশ জন হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তিসহ যাবতীয় দায়িত্ব নিলেন নুরুল আমিন। নুরুল আমিন পেশায় একজন সফল উদ্যোক্তা। সমাজকর্মী হিসেবে নিজেকে আত্ম নিয়োগ করেছেন বহু আগেই।

খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দীর্ঘদিন ধরেই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানান স্থানীয়রা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত অর্থায়নে তিনি প্রায় ২০ জন এতিম ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নুরুল আমিন।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল আমিন মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক ভোট পেলেও তৎকালীন আওয়ামীলীগ সরকারের হস্তক্ষেপে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এলাকাবাসীর কাছে তাঁর জনপ্রিয়তা ও জনসমর্থন বরাবরের মতোই দৃঢ় রয়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।
স্থানীয়রা মনে করেন, নুরুল আমিনের এই মানবিক উদ্যোগ খুরুশকুল ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে এই সহায়তা কার্যক্রম।
এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

খুরুশকুলের ২০ জন দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নিলেন নুরল আমিন

আপডেট সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬